SCHOLARSHOME শাহী ঈদগাহ, সিলেট
লে. কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.) বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি প্রায় ২৬ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৬৫ সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৫ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন। পদাতিক বাহিনীর কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
তিনি তিনটি জাতিসংঘ মিশনে অংশ নিয়েছেন: সোমালিয়া (১৯৯৩–৯৪), ইরাক–কুয়েত (২০০১–০২) এবং আইভরি কোস্ট (২০১২–১৩)। ভ্রমণপ্রিয় এই মানুষটি বাংলাদেশের প্রায় সব জেলা ঘুরেছেন; বিদেশে কেনিয়া, সৌদি আরব, ঘানা ও টোগোসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। চরিত্র গঠন ও শিক্ষায় উৎকর্ষের প্রত্যয় নিয়ে ১ সেপ্টেম্বর ২০২০ থেকে স্কলার্সহোম শাহী ঈদগাহের নেতৃত্ব দিচ্ছেন।
সোমালিয়া
ইরাক–কুয়েত
আইভরি কোস্ট
চীন
কেনিয়া
সৌদি আরব
ঘানা
টোগো“শৃঙ্খলা, একাগ্রতা ও শিক্ষা একটি সফল ও অর্থবহ জীবনের মূল স্তম্ভ।”