আধুনিক সুযোগ-সুবিধা ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে স্কলার্সহোমের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
সব শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রমের ইংরেজি ভার্সন অনুসরণ করা হয়, যাতে বিষয়বস্তু বোঝার পাশাপাশি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়।
মুখস্থনির্ভরতার পরিবর্তে বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা গড়ে তুলে শিক্ষার ভিত্তি সুদৃঢ় করা হয়।
নিবেদিতপ্রাণ ও যোগ্য শিক্ষকেরা মানসম্মত পাঠদানের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত মনোযোগ দেন।
পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ব্যবহারিক শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণসমৃদ্ধ পরীক্ষাগার।
বাধ্যতামূলক আইসিটি শিক্ষার জন্য রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, ইন্টারনেট ও দক্ষ প্রশিক্ষক।
বৈচিত্র্যময় বইয়ের সমৃদ্ধ সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে সাপ্তাহিক গ্রন্থাগার পাঠ।
কথোপকথন, শব্দভান্ডার, লেখালেখি ও জনসমক্ষে বক্তব্য দেওয়ার দক্ষতা বাড়াতে প্রতিদিন ইংরেজি চর্চার ব্যবস্থা রয়েছে।
শিক্ষার্থীদের ব্যক্তিগত ও শিক্ষাগত বিকাশে সহায়তার জন্য প্রতিটি শ্রেণিতে জ্যেষ্ঠ শিক্ষকদের নেতৃত্বে পরামর্শসেবা রয়েছে।
শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, নাটক, আবৃত্তি, সাময়িকী প্রকাশ ও শিক্ষাসফরের আয়োজন করা হয়।
* আবহাওয়া অনুযায়ী সময়সূচি পরিবর্তিত হতে পারে।